শিশুশিল্পী অবস্থায় কাজ করলেও নায়িকা হওয়ার পর নন্দিত অভিনেতা আবুল হায়াতের সঙ্গে আর অভিনয় করেননি প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে এলেন। তবে অভিনয় নয়, প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন দুই প্রজন্মের দুই শিল্পী।
ঈদুল আজহা উপলক্ষে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন হিরু খান। এরইমধ্যে টিভিতে এর প্রচারও শুরু হয়েছে। কাজটি নিয়ে দীঘি বলেন, ‘এই বিজ্ঞাপনে মূলত সম্পর্কের গল্প বলা হয়েছে। আর সহশিল্পী হিসেবে আবুল হায়াত আংকেলকে পাওয়া আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। তার সঙ্গে ১৬ বছর পর আবার কাজ করলাম। শিশুশিল্পী হিসেবে আগেও বিজ্ঞাপনে কাজ করেছি, তবে নায়িকা হওয়ার পর এটাই প্রথম। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়।’
নির্মাতা জানান, গল্পটি মা-বাবা ও মেয়ের সম্পর্কের আবেগঘন অনুভূতি নিয়ে তৈরি। আবুল হায়াত ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। কাজের বোঝাপড়াও দারুণ। আর দীঘি আমার অনেক কাছের। দুজনকে নিয়েই কাজটা খুব সুন্দরভাবে হয়েছে।
দিশাকে বিশেষ পোস্ট করেও কেন ডিলিট করলেন মৌনি
গরুর মাংসের কোফতা কারির রেসিপি