বিয়ে না করার কটাক্ষের কড়া জবাব শমিতার

আপডেট : ২৮ মে ২০২৬, ০৩:৩০ পিএম

হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করলেও বলিউডে বেশ নাম-ডাক শিল্পা শেঠির। তবে বিয়ে না করায় নেটদুনিয়ায় প্রায়ই কটাক্ষের শিকার হতে হয় তাকে। কেউ তার বয়স নিয়ে কটূক্তি করেছেন, কেউ আবার তাকে অবিবাহিত থাকার জন্য কটাক্ষ করেছেন। 

এসব কটাক্ষে এবার অনেকটাই ক্ষিপ্ত শমিতা। বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে যোগ্য জবাব দিলেন নেটিজ়েনদের। অভিনেত্রীর বয়স নিয়ে কটূক্তিতে বিরক্ত হয়েই ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু পোস্ট করেশমিতা লিখেছেন, আপনাদের চমৎকার মন্তব্যগুলোর জবাব দেওয়ার জন্য আমি এতটুকুও সুযোগ ছাড়তে চাই না। আমায় বলা হয়েছে, ‘আপনার তো বয়স বেড়েছে, এবং আপনি আগের মতো আর নেই। আমার উত্তর ‘হ্যাঁ, আমাকে দেখতে আলাদা হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে যায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কোনো কিছুই চিরস্থায়ী নয়। এমনকি আমাদের রূপও নয়।’ 

একইসঙ্গে শমিতার সংযোজন, ‘কিন্তু আমার বয়সের তুলনায় আমি সুস্থ, সবল এবং সুখী। এবং ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন তার জন্য আমি ভীষণই কৃতজ্ঞ। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ শমিতা আরও একটি মন্তব্যও শেয়ার করেছেন। যেখানে লেখা, ‘আপনি যদি সময়মতো বিয়ে করতেন, তা হলে আপনার সন্তানরা আজ বড় হয়ে যেত।’ 

শমিতার উত্তর, ‘তাতে কী? বিয়ে করে আপনি কী এমন অর্জন করেছেন ভাই? আর সবচেয়ে বড় কথা হলো, আপনি আমাদের মতো অবিবাহিত নারীদের কেনই বা ফলো করেন? আমাদের বয়স নিয়ে ঠাট্টা করতে এবং আপনার পিতৃতান্ত্রিক, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা আমাদের ওপর চাপিয়ে দিতে? দয়া করে আমাকে এখনই আনফলো করে দিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত