চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তকে শেষ বিদায়

আপডেট : ২৯ মে ২০২৬, ১২:০৭ পিএম

প্রয়াত পরিচালক অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই অনেকেই ভিড় জমান। শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে তার মরদেহ আনা হয় নন্দন প্রাঙ্গণে। সেখানেই শিল্পী, কলাকুশলী, সহকর্মী এবং অনুরাগীরা একে একে উপস্থিত হয়ে প্রিয় পরিচালককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা ছিল পরিচালকের মরদেহ। তার মেয়ে বিদেশ থেকে ফেরার পরেই শেষকৃত্য হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  

নন্দনের মূল দরজার সামনে বড় ফ্রেমে অনীকের ছবি। ফুলে মোড়া চারিদিক। সেই ছবির সামনেই পৌঁছায় তার মরদেহের গাড়ি। পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, গাড়ি থেকে বের করা হবে না প্রয়াত পরিচালককে। গরমে সমস্যা হতে পারে, তাই এই সিদ্ধান্ত।

কেউ মালা বা ফুল দিতে চাইলে ছবির সামনে দিতে পারেন। শেষযাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন লকেট চ্যাটার্জি, অঞ্জনা বসু, সৃজিত মুখার্জি, প্রযোজক ফিরদৌসল হাসান, পাপিয়া অধিকারী-সহ অনেকেই। প্রথম থেকেই সবকিছুর তত্ত্বাবধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা ও সাংসদ রুদ্রনীল ঘোষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত