রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে আজও ভিড় করছেন দর্শনার্থীরা। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ শুক্রবার (২৯ মে) এই চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের ছুটিতে বিনোদনের খোঁজে মানুষের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা। তবে চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে দর্শনার্থীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে ‘এল-০৭’ নম্বর খাঁচার সামনে। আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে একনজর দেখতে এই খাঁচার চারপাশে সকাল থেকেই জটলা। দর্শনার্থীরা দল বেঁধে আসছেন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে এই সাদা মহিষটির গতিবিধি লক্ষ্য করছেন। অনেকেই আবার এই বিশেষ মুহূর্তটি স্মৃতির পাতায় ধরে রাখতে মোবাইলে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন।
খাঁচার সামনে এই মহিষের একটি পরিচয়ও ঝুলিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে লেখা, ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’। সেখানে ইংরেজিতে ‘অ্যালবিনো বাফেলো’ও লেখা আছে।
বিস্তারিত ভিডিওতে...
