হরমুজ প্রণালীতে নৌবহর বাড়ানোর পরিকল্পনা করছে ইইউ

আপডেট : ৩০ মে ২০২৬, ০১:২৬ পিএম

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বৃহস্পতিবার (২৮ মে) বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত জাহাজ মোতায়েন প্রয়োজন হবে, যার মধ্যে ইউরোপীয় নৌবাহিনীর আরও জাহাজ অন্তর্ভুক্ত থাকতে পারে। এজন্য বিদ্যমান ইইউ নৌ মিশন সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বর্তমানে ইইউ’র ‘অ্যাসপাইডিস’ নামের নৌ মিশনটি লোহিত সাগরে কার্যক্রম চালাচ্ছে। গ্রিক শব্দ থেকে নেওয়া এ নামের অর্থ 'ঢাল'। এই মিশনে তিনটি যুদ্ধজাহাজ রয়েছে, যা ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা থেকে নৌ চলাচল রক্ষায় কাজ করছে।

হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হতো।

বৈঠকের পর কাজা কালাস জানান, পরিস্থিতি অনুযায়ী ‘অ্যাসপাইডিস’ মিশনের কার্যপরিকল্পনা পরিবর্তন করা হতে পারে। বিশেষ করে প্রণালী থেকে মাইন অপসারণের জন্য বিশেষায়িত জাহাজ যুক্ত করার প্রয়োজনও দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, 'মূলত মিশনটিতে আরও জাহাজ প্রয়োজন।' তিনি জানান, অতিরিক্ত একটি জাহাজ শিগগিরই এই মিশনে যুক্ত হবে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত