বলিউডের সিনিয়র অভিনেত্রী কারিশমা কাপুর একসময় তুমুল ব্যস্ত থাকলেও নানা কারণে অনেকদিন ধরেই অভিনয়ে অনিয়মিত। দীর্ঘদিন পর ওটিটির মাধ্যমে দর্শকের সামনে আসছেন এই লাস্যময়ী।
তাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘রিতা ব্রাউন’ শিরোনামের একটি ওয়েব ফিল্ম। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন কারিশমা কাপুর। ফিল্মটিতে গ্ল্যামারহীন, ত্রুটিপূর্ণ এক নারী চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটি পছন্দ হওয়ায় কলকাতার দীর্ঘ শুটিংয়ের ধকল মেনেও কাজটি করেন তিনি।
কারিশমা জানান, চরিত্রটির বাস্তবসম্মত রূপ ফুটিয়ে তুলতে মেকআপ ছাড়া চেহারা, বিশেষ হাঁটার ধরন এবং অতিরিক্ত ধূমপানে ঠোঁট বেগুনি হয়ে যাওয়ার মতো খুঁটিনাটি বিষয়গুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুব শিগগিরই কোনো এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে অবমুক্ত করা হবে ওয়েব ফিল্মটি।
হ্যাটট্রিক শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বদলে যাওয়া একাদশে বাংলাদেশ
রাত ১টার মধ্যে ১৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা