লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের মধ্যে তথাকথিত যুদ্ধবিরতির মধ্যে হিজবুল্লাহর সঙ্গে লড়াই অব্যাহত থাকার মধ্যে শনিবার (৬ জুন) রাতে এ হতাহতের ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে একজন ক্যাপ্টেন শাহার গামলা (২৩)। তিনি সেনা সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে শনিবার সকালে তার মৃত্যু হয়।
ইসরায়েলে সেনাবাহিনী জানায়, শুক্রবার আলাদা একটি ঘটনায় দক্ষিণ লেবাননে সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) গুলিতে নিহত হয়েছেন। আইডিএফ জানায়, এই ঘটনা কীভাবে ঘটল সেনাবাহিনী বিষয়টি তদন্ত করছে।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানও অব্যাহত রয়েছে। আইডিএফের তথ্য অনুযায়ী, শনিবারই হিজবুল্লাহর ১৫০টির বেশি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে 