বিদেশি কোম্পানিকে সম্পত্তি মালিকানার সুযোগ দিচ্ছে সৌদি আরব

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় নির্দেশিকায় (ইনভেস্টর গাইড ২০২৬) যুক্ত নতুন বিধান অনুযায়ী সৌদি আরবের বাইরে নিবন্ধিত বিদেশি কোম্পানিগুলো কোনো অর্থনৈতিক কার্যক্রম না চালিয়েও সৌদি আরবে সম্পত্তির মালিক হতে পারবে,তবে এর জন্য কঠোর শর্ত পূরণ করতে হবে। 

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারী কোম্পানিকে নিজ দেশের বাণিজ্য নিবন্ধন সনদ জমা দিতে হবে, যা অনুমোদিত অনুবাদ সংস্থার মাধ্যমে আরবি ভাষায় অনূদিত ও সৌদি দূতাবাস দ্বারা সত্যায়িত হতে হবে। একইভাবে কোম্পানির সংবিধান অনুবাদ ও সত্যায়নের বাধ্যবাধকতাও রয়েছে।  

এছাড়া কোম্পানির পক্ষ থেকে একজন প্রতিনিধি নিয়োগের অনুমতিপত্র জমা দিতে হবে, যা অনুবাদ ও সৌদি দূতাবাসের সত্যায়নের মাধ্যমে বৈধ করা বাধ্যতামূলক।

নিয়ম অনুযায়ী, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে একটি অনুমোদিত পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে একজন স্বাভাবিক ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি, যেসব বিদেশি কোম্পানির স্বীকৃত পরিচয়পত্র নেই, তাদের সৌদি কূটনৈতিক মিশনের মাধ্যমে ডিজিটাল আইডি সংগ্রহ করতে হবে।

বার্ষিক হালনাগাদের ক্ষেত্রে জানানো হয়েছে, নিবন্ধনের পর কোম্পানির মালিকানা কাঠামো বা ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন হওয়া যাবে না। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সেবাটি এখন থেকেই তাদের অনলাইন পোর্টালের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

ইনভেস্টর গাইড ২০২৬-এ 'নন-সৌদি কোম্পানিস ফর প্রপার্টি ওনারশিপ' নামে একটি আলাদা অধ্যায় যুক্ত করা হয়েছে, যেখানে বিদেশি কোম্পানির সম্পত্তি ক্রয়, প্রতিনিধি নিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং তথ্য হালনাগাদসহ বিভিন্ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয়ের মতে, এটি নতুন গাইডের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন, কারণ আগে বিদেশি কোম্পানির সম্পত্তি মালিকানা এভাবে আলাদাভাবে ও বিস্তারিতভাবে নির্ধারিত ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত