নানাকে খুঁজে পেলেন হিমি

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৬:০০ পিএম

মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার নানাকে আবার খুঁজে পেয়েছেন। রবিবার (৭ জুন) দিবাগত রাতে (১২টা) এই অভিনেত্রী জানালেন, তার নানার খোঁজ পাওয়া গেছে। নিজের আগের পোস্টে আপডেট দিয়ে লেখেন, 'আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে।' এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারিও হিমির নানা নিখোঁজ হয়েছিলেন। মূলত তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। তাই বারবার এমন ঘটনা ঘটছে।’ 

জানা গেছে, রবিবার দুপুরে নিখোঁজ হন হিমির নানা। এরপর অভিনেত্রী রাত ৮টার দিকে বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। সেই পোস্টে হিমি জানান, মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তার নানা হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি। বেশি সময় উদ্বিগ্ন থাকতে হয়নি অভিনেত্রীকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত