জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর কাছে এক চা বিক্রেতা ৮০০ টাকা পাবেন বলে দাবি করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে এই বিস্ফোরক দাবিটি সামনে এসেছে।
ভিডিওতে থাকা ব্যক্তি দাবি করেন, বিশ্ববিদ্যালয় জীবনে হাসনাত আবদুল্লাহ তার কাছ থেকে চা খেয়েছিলেন এবং সেই বাবদ এখনো ৮০০ টাকা বকেয়া রয়ে গেছে।
ওই ব্যক্তি জানান, হাসনাত আবদুল্লাহ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তখন তিনি সেখানে ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে চা বিক্রি করতেন। সে সময় হাসনাত আবদুল্লাহ প্রায়ই এসে তাকে চা খাওয়ানোর অনুরোধ করতেন এবং তিনিও তাকে চা খাওয়াতেন।
ভিডিওর অন্য অংশে ওই চা বিক্রেতা হাসনাত আবদুল্লাহর বর্তমান রাজনৈতিক অবস্থান ও বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। উক্ত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটি নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে ভিডিওতে যেসব গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া এই বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা তার দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এর বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা