দেশ জেনারেল ই্ন্স্যুরেন্স ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তাকাফুল মৃত্যু দাবির চেক হস্তান্তর

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের একজন কর্মীর (আহমেদ রেজা, সিনিয়র ম্যানেজার) মৃত্যুর প্রেক্ষিতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক গোষ্ঠী তাকাফুল সুবিধার আওতায় মৃত্যু দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক জসীম উদ্দীন, এম. এম. মনিরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এবং মোহাম্মদ আনিসুর রহমান সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (দাবী বিভাগ) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম এর নিকট দাবিকৃত ৪ (চার) লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এই অর্থ মৃত কর্মীর মনোনীত উত্তরাধিকারীর নিকট প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গোষ্ঠী তাকাফুল কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। এ ধরনের সুরক্ষা কর্মীদের পরিবারকে অনাকা দুর্যোগের সময় আর্থিক সহায়তা প্রদান করে এবং প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আস্থা বৃদ্ধি করে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে দাবি নিষ্পত্তি করার জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে উভয় প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও পেশাগত সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত