ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:২৬ পিএম

‘ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি—’স্লোগানে ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে শিশু, বয়স্কসহ শতাধিক ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন।

শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজনে র‍্যালিটি বের করা হয়। 

র‍্যালিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্রাজিল সমর্থকেরা অংশ নেন।

এ সময় সমর্থকেরা চলতি ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য কামনা করে নানা স্লোগান দেন। এছাড়া তারা হাতে ব্রাজিলের পতাকা এবং গায়ে ব্রাজিল দলের জার্সি পরে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

সংক্ষিপ্ত সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন ব্রাজিল সমর্থক গোষ্ঠী, ঝিনাইদহের আহ্বায়ক সাংবাদিক রাজিব হাসান, সদস্যসচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মাকিবুল ইসলাম বাপ্পি এবং সাংবাদিক ইমন হাসান।

পরে র‍্যালিটি শহরের পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর প্রদক্ষিণ করে ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত