বহুল বিতর্কিত ভারতীয় মডেল, অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর উরফি জাভেদের ক্ষেত্রে বিতর্ক বা সমালোচনা নতুন কিছু নয়। বিশেষ করে অদ্ভুদ পোশাক ও মন্তব্যের কারণে প্রায়ই সমালোচনাসহ তোপের মুখে পড়তে হয় তাকে। এবার তিনি জানালেন আরও একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা। উরফির দাবি, রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর প্রথম আসর জয়ের পর ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন। এছাড়া সমাজিক মাধ্যমে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি রিল শেয়ার করে উরফি জানান, শো জয়ের পর থেকে তাকে লক্ষ্য করে ব্যাপক ট্রোলিং, গালাগাল এবং হুমকি দেওয়া হয়েছে। যদিও কিছু সময় পর তিনি পোস্টটি মুছে ফেলেন। পোস্টে উরফি লিখেছিলেন, ‘আমি সবচেয়ে ভয়াবহ ট্রোলিং, গালাগাল, ধর্ষণের হুমকি এবং হত্যার হুমকির মুখোমুখি হয়েছি। যখন বলছি ভয়াবহ, তখন সত্যিই ভয়াবহ। এগুলোও মাত্র ১ শতাংশের কম। কিছু মানুষ আমার ফোন নম্বর সংগ্রহ করে আমাকে ফোন করে গালাগাল করত। এমনকি ব্যক্তিগত নম্বরেও ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছি।’
তিনি আরও লেখেন, বিশ্বাস করুন, শুধু আমার ক্ষেত্রেই নয়, সামাজিক মাধ্যমে থাকা অনেক নারীর বাস্তবতা এটাই। গালাগাল, ধর্ষণের হুমকি এবং মৃত্যুর হুমকি যেন স্বাভাবিক বিষয় হয়ে গেছে। ২০২৫ সালের জুনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ভারতীয় সংস্করণের রিয়েলিটি শো দ্য ট্রেইটর্স। আন্তর্জাতিকভাবে জনপ্রিয় এই শোটির ভারতীয় সংস্করণ সঞ্চালনা করেন করণ জোহর।
অভিনেত্রী আসমা ঝিলিকের রহস্যজনক মৃত্যু, চলছে তদন্ত
বিড়াল যেভাবে থামিয়ে দিলো মেট্রোরেলের গতি