২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনের। এসময় নতুন আক্রান্তের হয়েছে এক হাজার ৩৬ জন।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত তিন মাসে হাম ও উপসর্গে মারা গেছে ৬৫২ জন। এখন পর্যন্ত উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু ও পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ জনের। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ৭৩৮ জন। গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত