জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, অভিজ্ঞতা ও ইতিহাসকে সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে সংরক্ষণ ও বিশ্লেষণের লক্ষ্যে ‘July Through the Lens of Literature’ শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে ‘রেভ্যুলুশন’স ওয়াচ’।
আগামী শুক্রবার (১৯ জুন) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘July Chronicles- গণঅভ্যুত্থানের ইতিহাস’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় দেশের খ্যাতিমান লেখক, কবি, সাংবাদিক ও বিশিষ্টজনরা আলোচক হিসেবে অংশ নেবেন।
‘আমরাই লিখবো ইতিহাস’— এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত কর্মশালাটি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতাগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, কর্মশালার মূল প্রতিপাদ্য হলো— সাহিত্য কীভাবে গণঅভ্যুত্থানের স্মৃতি, সত্য, প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং মানুষের কণ্ঠকে সংরক্ষণ করতে পারে। এতে অংশগ্রহণকারীরা জানতে পারবেন কীভাবে সাক্ষাৎকার, স্মৃতিকথা, চিঠি, ব্যক্তিগত বয়ান, কবিতা, গল্প, নন-ফিকশনসহ বিভিন্ন সাহিত্যিক মাধ্যম ব্যবহার করে একটি ঐতিহাসিক ঘটনাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায়।
লেখালেখি, গবেষণা, ইতিহাসচর্চা, ডকুমেন্টেশন কিংবা গণঅভ্যুত্থান-সম্পর্কিত স্মৃতি সংরক্ষণে আগ্রহীদের জন্য কর্মশালাটি গুরুত্বপূর্ণ শেখার ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন আয়োজকরা।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত নিবন্ধন ফরম পূরণ করতে হবে। নিবন্ধন ফরম: https://forms.gle/AvYGF4y6pGMbpyWg7
July Chronicles Workshop
forms.gle
ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি