নাটোরের সিংড়ায় কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে লাইট হাউসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, কসমসের নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার, ভেজাল প্রতিরোধ এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
নীলফামারিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন