৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার বল্লা বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) তাকে আটক করা হয়।

আটক শামীম (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় জানায়, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসাছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত শামীম ধর্ষণেরচেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে তিনি পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা তাকে বেঁধে বল্লা ইউনিয়ন পরিষদের দিকে নিয়ে যায় এবং পুলিশকে খবর দিলে কালিহাতী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, ঘটনার পর থেকে শিশুটি চরম মানসিক আতঙ্কের মধ্যে রয়েছে।

এবিষয়ে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত