মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করায় কিছুটা ব্যাকফুটে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এই ম্যাচটিকে ব্রাজিলের পরবর্তী রাউন্ডের সমীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও ‘ফেনোমেনো’।
নিজের টিকটক লাইভ অনুষ্ঠান ‘রেসেনিয়া দো ৯’এ ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক জানান, কোচ কার্লো আনচেলত্তির এই দলের এখনই সময় ঘুরে দাঁড়িয়ে নিজেদের জাত চেনানোর।
২০০৪ সালে হাইতিতে গিয়ে ব্রাজিলের সেই ঐতিহাসিক 'শান্তি ম্যাচ' খেলার স্মৃতি রোমন্থন করে রোনালদো বলেন, "আমি হাইতিয়ানদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ, কিন্তু আগামীকাল মাঠে কোনো ছাড় দেওয়া যাবে না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে হলে আমাদের বড় ব্যবধানে (গোল ব্যবধান বাড়াতে) জিততে হবে।"
খেলোয়াড়দের চাঙ্গা করতে নিজের আগ্রাসী মনোভাব প্রকাশ করে ফেনোমেনো যোগ করেন, "আমার বিশ্বাস ব্রাজিল এবার সমর্থকদের মুখে হাসি ফোটাতে ৫-০ ব্যবধানে জিতবে। আমাদের এই ফলটা খুব দরকার। এখন খেলোয়াড়দের ড্রেসিংরুমের টেবিলে চাপড়ে হুঙ্কার দিয়ে বলতে হবে—‘এখানে কথা হবে না, এটা ব্রাজিল!’ ঘুরে দাঁড়ানোর জন্য হাইতি ম্যাচটিই সেরা সুযোগ।"
ভিন্নমত কাকার: "হাইতি এত সহজ দল নয়"
২০০২ বিশ্বকাপে রোনালদোর সতীর্থ কিংবদন্তি মিডফিল্ডার কাকো-ও ব্রাজিলের জয় দেখছেন, তবে তিনি ম্যাচটিকে বেশ কঠিন বলেই মনে করছেন। প্রথম ম্যাচে মরক্কোর শক্তিকে সমীহ করে কাকা বলেন, "মরক্কো দলটা সত্যিই দারুণ গোছানো, তারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। তাদের এই নতুন প্রজন্ম (বিশেষ করে তরুণ খেলোয়াড় বুয়াদ্দি) খুব ভালো। প্রথম ম্যাচের কঠিন লড়াই আমাদের জন্য একটা সতর্কবার্তা।"
হাইতির রক্ষণাত্মক কৌশলের কথা উল্লেখ করে কাকা নিজের স্কোরলাইন অনুমান করে বলেন, "আমার মনে হয় ব্রাজিল ২-০ ব্যবধানে জিতবে। স্কটল্যান্ডের বিপক্ষে হাইতির ম্যাচটি আমি দেখেছি; ওরা বেশ বিরক্তিকর ফুটবল খেলে, সারাক্ষণ রক্ষণভাগ নিচে নামিয়ে (ডিপ ডিফেন্স) বসে থাকে। ওদের ভাঙা কঠিন হবে, তবে আমরাই জিতব।"
অভিশপ্ত রকি বালবোয়া এবং ব্রাজিলভক্তদের আতঙ্ক