আজ বিশ্ব সংগীত দিবস। পৃথিবীর প্রায় সব দেশ গুলোতেই মর্যাদার সঙ্গে দিনটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও প্রায় ২৫ বছর ধরে দিবসটি পালিত হলেও, তা কেবল নামমাত্র। ছোট-খাটো সংগীতশিল্পীরা তো দূরের কথা সংগীতের বড় বড় তারকারাও জানতেন না এমনকি এখনো জানেন না ২১ জুন বিশ্ব সংগীত দিবস। গত কয়েক বছরের মতো এবারও আহামরি কোনো আয়োজন নেই অডিও পাড়ায়।
তবে দিবসটি উপলক্ষ্যে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস পালন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্যকে ধারণ করে সংগীত দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে। দুইদিনব্যাপী বিশেষ ‘সংগীত উৎসব’-এর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসব হয়ে উঠবে সুর, সৌন্দর্য ও সাংস্কৃতিক সম্মিলনের এক অনন্য আয়োজন।
আজ রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে বিশেষ ‘সংগীত সন্ধ্যা’। উদ্বোধনী দিনে দেশের গান পরিবেশন করবেন ১০ জন বরেণ্য কণ্ঠশিল্পী। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মন্ডল ও আলিফ আলাউদ্দিনসহ দেশের স্বনামধন্য শিল্পীরা। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে উৎসবের প্রথম দিনে চীন ও জাপান দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
সাংবাদিকদের প্রতি চটলেন ববি
ঢাকা শহরের চার বাস টার্মিনাল সরানোর সিদ্ধান্ত জনভোগান্তি বাড়াবে
শিল্পকলায় সুরের মেলা, টিভি পর্দায় মরমি গান
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ