রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে নিহত ৫

আপডেট : ২১ জুন ২০২৬, ০২:৩৯ পিএম

ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়া গ্লাইড বোমা হামলা চালিয়েছে। এতে পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ। 

শনিবার (২০ জুন) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ফেদোরভ জানান, হামলায় আবাসিক ও বাণিজ্যিকসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন এবং ইউটিলিটি কর্মীরা হামলার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ বন্ধে আলোচনা স্থবির হয়ে পরায় রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত