লোহাগাড়ার সাংবাদিকদের সঙ্গে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা

আপডেট : ২১ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. মুহিবউল্যাহ ছিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জসিম উদ্দিন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া, কোঅর্ডিনেটর তৌহিদুল ইসলাম মাছুম এবং এডমিশন কর্মকর্তা সৈয়দ তানজিমুল হাকিম প্রমুখ। 

সভায় বান্দরবান বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম ও অর্জনসমূহ সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সু-সম্পর্ক আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় লোহাগাড়া প্রেসক্লাব ও লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত