হলিউডের জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজের পরিচিত মুখ জিয়ানকার্লো এসপোসিতো সৌদি আরবে সিনেমার শুটিং চলাকালে স্থানীয় মুসলমানদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্মের মূল বিশ্বাস বা কালেমা শাহাদাত পাঠ করেছেন।
সৌদির একটি মসজিদে শুটিং দলের অন্যান্য সদস্যদের সাথে তাকে নামাজে অংশ নিতেও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও এই দৃশ্য দেখা যায়।
তুর্কি আল-শেখ আল-শেখ আরও উল্লেখ করেন, সৌদি আরবে অবস্থানকালে এবং সেখানকার মুসলমানদের সাথে কাজ করার সময় ইতিবাচক অভিজ্ঞতার কারণেই এই অভিনেতা এমন সিদ্ধান্ত নিয়েছেন। চিত্রগ্রহণের সময় স্থানীয় সম্প্রদায়ের আন্তরিকতা এবং আতিথেয়তার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কয়েক দশক ধরে কাজ করছেন এসপোসিতো। বেটার কল সল, দ্য ম্যান্ডালোরিয়ান-এর মতো দর্শকপ্রিয় সব প্রোডাকশনে অভিনয় করলেও ব্রেকিং ব্যাড সিরিজে গাস ফিং চরিত্রে অভিনয়ের জন্য তিনি মূলত আন্তর্জাতিক স্বীকৃতি এবং একাধিক পুরস্কার লাভ করেন।
সৌদি গ্যাজেটের তথ্যমতে, বর্তমানে তিনি সেভেন ডগস নামক একটি সিনেমার শুটিংয়ে সম্পৃক্ত রয়েছেন। সৌদি আরব তাদের বিনোদন ও চলচ্চিত্র খাতের প্রসার ঘটাতে এবং আন্তর্জাতিক প্রোডাকশন ও প্রতিভাদের আকৃষ্ট করতে যে উদ্যোগ নিয়েছে, এই সিনেমাটি তারই একটি অংশ।
রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেম