চট্টগ্রামের চন্দনাইশে হিফজ বিভাগের এক ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৯ জুন মোহাম্মদ ইয়াছিন (১২) বাড়ি থেকে হিফজখানায় যাওয়ার কথা বলে বের হয়ে হিফজখানায় আর যায়নি।
কোথাও খুঁজে না পেয়ে চন্দনাইশ থানায় রবিবার (২১ জুন) রাতে জিডি করেন তার মা শাহীন আক্তার (৪২)। পুলিশ বলছে, নিখোঁজ মোহাম্মদ ইয়াছিন সন্ধানে কাজ শুরু করছে পুলিশ।
নিখোঁজ মোহাম্মদ ইয়াছিন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর হাসিমপুর সৈয়দাবাদ বহদ্দার পাড়া এলাকার হোসেন আহম্মদের ছেলে। সে চন্দনাইশ পৌরসভার মোহাম্মদীয়া আহমদীয়া হেফজখানা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র ছিল।
নিখোঁজ ছাত্রের বড়ভাই হাফেজ রিয়াদ জানান, মোহাম্মদ ইয়াছিন গত ১৯ জুন বাড়ি থেকে বের হয় হিফজখানায় যাওয়ার জন্য, এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। এরপর এ ঘটনায় চন্দনাইশ থানায় নিখোঁজ ছাত্রের মা শাহীন আক্তার একটি জিডি করি।
এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ মোহাম্মদ ইয়াছিনকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু