এশিয়ার অন্যতম অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : বিমানমন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:২৭ এএম

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সমন্বিত জাতীয় সিভিল অ্যাভিয়েশন মাস্টারপ্ল্যান (সিএএমপি) প্রণয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল রবিবার স্থানীয় একটি হোটেলে ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালার মধ্য দিয়ে এই উদ্যোগের সূচনা হয়েছে। আইকাও গোল্ড সনদপ্রাপ্ত সিভিল অ্যাভিয়েশন অ্যাকাডেমি, বাংলাদেশ-এর উদ্যোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) কারিগরি সহায়তায় আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

বিমানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’-এর আলোকে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এ লক্ষ্যে দেশব্যাপী আকাশপথ সংযোগ সম্প্রসারণ, প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে আধুনিক লজিস্টিক ও যাত্রী পরিবহন কেন্দ্রে উন্নীত করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস-সহ বেসরকারি এয়ারলাইনসগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত