চলমান বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন দেশের জনপ্রিয় সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির। ‘কান্ডারি চল’ শিরোনামের এই গানটি ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ, সংস্কৃতি ও জীবনযাপনের গল্প তুলে ধরেছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বকে সামনে রেখে প্রকাশিত হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী পান্থ কানাই, মিলা, বাম্মি সানজানা ও র্যাপার ব্ল্যাক জ্যাং। তাদের সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়েছেন নাইজেরিয়ার শিল্পী ওলি বয়। তার অংশগ্রহণ গানটিকে দিয়েছে আন্তর্জাতিক মাত্রা।
‘কান্ডারি চল’ গানে ফুটবলকে শুধুমাত্র একটি খেলা হিসেবে নয়, বরং মানুষের স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আনন্দ ও আবেগের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের পাড়া-মহল্লার ফুটবল সংস্কৃতি, চায়ের দোকানের তর্ক, ছাদে-ছাদে পতাকার উড়াউড়ি এবং সমর্থকদের উন্মাদনা ফুটে উঠেছে গানের কথায় ও সুরে।
গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোরশেদ (শিহাব), ওলি বয় এবং ব্ল্যাক জ্যাং। সংগীতায়োজনে ব্রাজিলিয়ান বাইলে ফাঙ্কের ছোঁয়ার পাশাপাশি বাংলাদেশি লোকসংগীতের আবহ, আধুনিক ইলেকট্রনিক সাউন্ড, র্যাপ এবং স্টেডিয়ামের উচ্ছ্বাসকে একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে ভিন্নধর্মী এক সংগীত অভিজ্ঞতা। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন। প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।
ফের অন্তঃসত্ত্বা অ্যান হ্যাথওয়ে
জুলাই গণঅভ্যুত্থানে ৬ হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
মুচলেকায় মুক্ত চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র