দক্ষিণী সুপারস্টার ও নব্য মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় আজ স্পর্শ করলেন জীবনের ৫৩ বসন্ত। ১৯৭৪ সালের এই দিনে (২২ জুন) তামিলনাড়ুর চেন্নাইতে জন্মগ্রহণ করেন বিজয়। তার পুরো নাম সি. জোসেফ বিজয় বা জোসেফ বিজয় চন্দ্রশেখর।
দীর্ঘ ক্যারিয়ারে ৭৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাবা প্রখ্যাত নির্মাতা এস এ চন্দ্রশেখরের হাত ধরে শিশুশিল্পী হিসেবে পর্দায় আগমন বিজয়ের। তিন দশক পেরিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া বিজয় শুধু সিনেমার নায়কই নন, হয়ে উঠেছেন বাস্তব জীবনে জনতার নায়কও। আজ তাই বিশেষ দিনে সিক্ত হচ্ছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সতীর্থদের ভালোবাসা ও শুভেচ্ছায়।
বিজয়ের বাবা চলচ্চিত্র নির্মাতা এস এ চন্দ্রশেখর এবং মা গায়িকা শোভা চন্দ্রশেখর। উচ্চ মাধ্যমিক শেষ করে স্নাতকে ভর্তি হয়েছিলেন বটে। কিন্তু চলচ্চিত্রপ্রেমে মজে পড়াশোনা ছেড়ে দেন। খুব অল্প বয়সেই অভিনয়ের প্রতি তার তীব্র অনুরাগের জন্ম হয়। তবে ছেলে অভিনেতা হোক, এমনটা চাননি খোদ তার বাবা। তাই বাবার ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। কয়েক দিন পর চেন্নাইয়ের একটি সিনেমা হল থেকে তাকে খুঁজে পাওয়া যায়।
এবার এআই-এর শিকার জাহিদ হাসান, মামলার হুশিয়ারি
খুলনায় বি কোম্পানির ৫ সন্ত্রাসী গ্রেপ্তার