বিজয়নগরে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অভি হক মানিক বাবু। সে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে। গ্রেপ্তার আরেকজন হলেন উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি হাসনাত রাব্বি। সে উপজেলার বীরপাশা গ্রামের অহিদ মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃততারা বিজয়নগর থানার একটি নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা রয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত