ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগেছে। শনিবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ-১-এর নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাদিস বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বর্তমানে পরিস্থিতি ও বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত