ইয়াবা বিক্রির সময় বাঙ্গরায় মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

কুমিল্লার মুরাদনগরে মাদক বিক্রির সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ সোহেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া  উপজেলার রাজা চাপিতলা গ্রামের আব্দুল আলিম মিয়ার ছেলে। সে এলাকায় প্রতিনিয়ত ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকে বলে জানায় এলাকাবাসী।

পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলমের নির্দেশনায় এসআই ফেরদৌস রনী ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স বাইড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় সোহেল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় সোহেল মিয়ার কাছে রক্ষিত ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত