কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হামীম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার (দোলারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামীম ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় হামীম। গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও হামীম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত