আগামী দিনে সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে চায় সরকার: ডা. জাহিদ

আপডেট : ২৬ জুন ২০২৬, ০২:২৩ পিএম

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী দিনে আমরা একটি সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে চাই।

তিনি বলেন, শুধু শিক্ষিত মা হলেই হবে না, মাতৃস্বাস্থ্যের পাশাপাশি গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর সুষম খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন এবং আমরাও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি।

শুক্রবার (২৬ জুন) সকা‌লে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল মাঠে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ডাক্তার জাহিদ বলেন, ২০ বছর বয়সে সন্তান নিলে মা ও সন্তান উভয়েই সুস্থ থাকে। আর ৩৫ বছরের পর সন্তান নিলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাষক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত