লাল সতর্কতা জারি

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

অতি ভারী বৃষ্টিতে কার্যত আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। রবিবার (২৮ জুন) বিকাল ৬টায় তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমটিার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

এদিকে ভুটান ও সিকিম পাহাড় থেকে নেমে আসা লাগাতার পানির চাপে তিস্তা নদীর পানি ভারতের পশ্চিমবঙ্গের দো-মহনী ও মেখলিগঞ্জ পয়েন্টে বিপদসীমা ছাড়িয়ে বাংলাদেশে ধেয়ে আসায় উভয় দেশের তিস্তায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, আমরা সর্তকতার মধ্যে রয়েছি ও তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচ গেট খুলে রাখা হয়েছে। তিস্তা নদীর আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। নিম্নাঞ্চলের বাসিন্দাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও সমস্ত পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে প্রশাসন। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে।

এর আগে গত মঙ্গলবার(২৩ জুন) বিকাল ৩টায় তিস্তা নদী বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত