বার বার পিছিয়ে যাওয়া বহুল প্রত্যাশিত বলিউড সিনেমা ‘আলফা’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (৩ জুলাই)। মুক্তির আগেই বক্স অফিসে ব্যাপব সাড়া ফেলেছে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রটি।
ছবিটির অগ্রিম টিকিট বুকিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বুধবার (১ জুলাই)। আর টিকিট বিক্রি শুরু হতেই বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, সিনেমাটি বেশ শক্ত অবস্থানে থেকে বক্স অফিসে যাত্রা শুরু করতে যাচ্ছে। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, অগ্রিম বুকিংয়ের প্রথম দুই দিনেই ছবিটি ১ কোটি ৭৫ লাখ রুপি বা পৌনে দুই কোটি রুপির টিকিট বিক্রি করে ফেলেছে।
চলচ্চিত্র-সংশ্লিষ্টদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ‘আলফা’ ৫ কোটি রুপির বেশি আয় করতে পারে। আর দর্শকদের ইতিবাচক সাড়া বা ‘ওয়ার্ড অব মাউথ’ যদি ভালো হয়, তবে প্রথম উইকএন্ড বা সপ্তাহের শেষ নাগাদ ছবিটির আয় অনায়াসে ১৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে। বড় বাজেটের এই অ্যাকশন এন্টারটেইনার ছবিটিতে আলিয়া ও শর্বরী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ববি দেওল এবং অনিল কাপুরের মতো তারকাদের। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি মূলত তাদের ব্লকবাস্টার ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর প্রথম নারীপ্রধান চলচ্চিত্র, যা চলতি বছরের অন্যতম বড় রিলিজ হিসেবে ধরা হচ্ছে।
শফি মণ্ডলের মন্তব্যে উত্তপ্ত সংগীতাঙ্গন
সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ