পার্বতীপুরে অনুদানের চেক বিতরণ করলেন এমপি রেজওয়ানুল হক

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৪:১১ এএম

দিনাজপুরের পার্বতীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ এজেডএম রেজওয়ানুল হক দুস্থ ও অসহায় ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা প্রকৌশলী মানিক মিয়া, সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এসব দুস্থ অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর এলাকায় ৩০ জন দরিদ্র ও অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত