পানেনকা শটে মিসরকে শেষ ষোলোতে তুললেন সালাহ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ এএম

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে এর আগে কখনোই জেতেনি মিসর। তবে এবার ইতিহাস গড়ল তারা। রোমাঞ্চকর এক লড়াইয়ে অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো বা কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আফ্রিকান পরাশক্তিরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টিতে জয় ছিনিয়ে নেয় মিসর।

ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল অস্ট্রেলিয়া। মাত্র ৪ মিনিটের মাথায় ভলপাতোর দূরপাল্লার একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় সকারুজরা। তবে মিশর দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

১২ মিনিটে একটি ফ্রি-কিক থেকে বল পেয়ে হাফেজ চমৎকার ক্রস বাড়ান বক্সে। সেখানে আনমার্কড থাকা আশুর দারুণ হেডে মিসরকে এগিয়ে নেন।

৫৪ মিনিটে ও’নিলের একটি ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে বসেন মিসরের মোহামেদ হানি। আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে মিসরের মারমুশ ম্যানচেস্টার সিটির এই তারকা ওয়ান-অন-ওয়ান পজিশনে গোল করতে ব্যর্থ হন। আবার ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯৩ মিনিটে) সালাহর ক্রস থেকে রাবিয়ার দুর্দান্ত হেড অস্ট্রেলিয়ার গোলরক্ষক বিচ অবিশ্বাস্য দক্ষতায় রুখে দিলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটের ঠিক আগে অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিক এক চমকপ্রদ সিদ্ধান্ত নেন। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা গোলরক্ষক বিচকে তুলে নিয়ে তিনি মাঠে নামান অভিজ্ঞ গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে। ম্যানুয়েল নয়্যার বা ওলন্দাজ কোচ লুই ভ্যান গালের সেই বিখ্যাত কৌশলের অনুকরণ করতে চেয়েছিলেন তিনি।

তবে কোচের এই ফাটকা মোটেও কাজে লাগেনি। টাইব্রেকারে মিশরের মহাতারকা মোহাম্মদ সালাহ অত্যন্ত ঠান্ডা মাথায় একটি দৃষ্টিনন্দন 'পানেনকা শট' (বল চিপ করে জালের মাঝে পাঠানো) নেন। রায়ানকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।

অন্যদিকে, রায়ান মিশরের একটি পেনাল্টিও আটকাতে পারেননি। উল্টো অস্ট্রেলিয়ার সাউটার এবং হ্যারিংটন তাদের শট মিস করলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় মিসরের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত