যশোরের মণিরামপুরে ৫ বোতল মদসহ কামরুজ্জামান (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাকোশপোল গ্রামের আমিন বিশ্বাসের ছেলে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ কামরুজ্জামানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।