বদিউল আলম খোকনসহ তিন চিত্রপরিচালককে আজীবন বহিষ্কার

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

একগুচ্ছ হিট সিনেমার পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনসহ তিন পরিচালককে আজীবনের জন্য বহিস্কার করল চলচ্চিত্র পরিচালক সমিতি। একই সিদ্ধান্তে খোকন ছাড়াও আরও দুই পরিচালক—মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুকেও আজীবন বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য গাজী মাহবুব। তিনি জানান, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এই তিন পরিচালকের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে একটি সূত্র বলছে, বদিউল আলম খোকন বছরখানেক আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বাতিল করতে মামলা করেছিলেন। যার প্রধান আসামি করা হয়েছিল নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। বাচ্চু সম্প্রতি প্রয়াত হয়েছেন। এতে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এছাড়াও খোকনের সহযোগী হিসেবে মেঘ ও রিজু সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছিলেন বলে অভিযোগ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত