ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাওয়ার্ড পেলেন চবি অধ্যাপক মোরশেদুল আলম

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম।

শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। ড. মুহাম্মদ শহীদুল্লাহর ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

অ্যাওয়ার্ড অর্জনের পর অনুভূতি প্রকাশ করে ড. মো. মোরশেদুল আলম বলেন, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত করায় আমি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে এই সম্মাননা আমার শিক্ষা ও গবেষণায় আরও অবদান রাখতে অনুপ্রেরণা জোগাবে। আমার বিশ্ববিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী, সকল শুভাকাঙ্ক্ষী এবং আমার পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আলোচনা সভায় বক্তারা ভাষাবিদ, শিক্ষাবিদ ও বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী  ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর জ্ঞানচর্চা, গবেষণা, ভাষা ও সাহিত্য বিকাশে তার অনন্য অবদান এবং নতুন প্রজন্মের জন্য তার আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রাণিবিদ্য বিভাগের প্রফেসর ডক্টর হামিদা খানম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত