নান্দাইলে দুই রাতে ৮ গরু চুরি

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম

ময়মনসিংহের নান্দাইলে দুই রাতে তিন কৃষকের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নান্দাইল পৌরসভার ঝালুয়া গ্রামের বাচ্ছু একটি ষাঁড় গরু ও একই এলাকার দিলু মিয়ার একটি গাভী ও বড় বাছুর চুরি হয়।

চুরি হওয়া গরুগুলো বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। 

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে চোর চক্রটি ওই দুই বাড়িতে চুরি করার পর আরেক বাড়িতে গেলে সেখানকার লোকজন সজাগ থাকায় দ্রুত ঘটনাস্থল থেকে সরে আসে। পরে ওই বাড়ির লোকজন তাদের পিছু নিলে কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে ওপর রাখা কভার্ড ভ্যানে নিয়ে চোর চক্রটি দ্রুত পালিয়ে যায়।

এ দিকে ৩ জুলাই দিবাগত রাতে উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের শহিদ মিয়ার গোয়াল ঘরের তালা কেটে একটি গর্ববতী গাভী ও মাঝারি মানের চারটি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। শনিবার (৪ জুলাই) ভোরে ফজরের নামাজ পড়তে উঠে মালিক দেখতে পায় গোয়াল ঘরের তালা কাটা ভিতরে গরু নেই। শহিদ মিয়া জানান এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, ৩ জুলাই রাতের  ঘটনায় মালিক লিখিত অভিযোগ দিয়ে গেছে এবং তদন্ত চলছে। তবে শনিবার (৪ জুলাই) রাতের ঘটনায় সম্পর্কে কেউ কিছু জানায়নি, এবিষয়েও খোঁজ খবর নেওয়া হবে বলে জানান তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত