নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় স্থানীয়রা অভিযুক্ত যুবক গৌতমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রবিবার (৫ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।
আটক গৌতম উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে ও পেশায় অটোরিকশাচালক।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে টিফিনের বিরতিতে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এসময় পথে গৌতম নামে ওই যুবক জোরপূর্বক টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। এসময় ছাত্রী চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ধরে গণধোলা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গৌতমকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।