আজ ফ্রিডম স্কয়ারে থাকবে খামেনির মরদেহ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:০১ এএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা রবিবার (৫ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর আজ সোমবার (৬ জুলাই) তার মরদেহ ফ্রিডম স্কয়ারে নেওয়া হবে।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত প্রাঙ্গণে বাবার শেষ বিদায়ে অংশ নিয়েছেন খামেনির তিন ছেলে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে শেষ হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের মরদেহ।

সোমবার তেহরানের রাজপথে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় মর্যাদার বিশাল শেষযাত্রা। এরপর শোক আয়োজনের অংশ হিসেবে তার মরদেহ ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি প্রতিবেশী ইরাকে নেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিন ধরে তেহরানে বিপুল মানুষের সমাগম অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। আজ জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির কফিন তেহরানের ফ্রিডম স্কয়ারে নেয়া হবে।

এরপর ৭ জুলাই তার মরদেহ পবিত্র নগরী কোমে নেওয়া হবে। ৮ জুলাই মরদেহ ইরাকের কারবালা ও নাজাফ শহরে নেওয়া হবে। সবশেষে ৯ জুলাই খামেনির জন্মস্থান ইরানের মাশহাদে মরদেহ নেওয়া হবে। সেখানেই ইমাম ইমাম রেজা (আ.)-এর মাজারের পাশে তাকে দাফন করা হবে।

শোকের আয়োজনে অংশ নেওয়া লাখো মানুষ আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। একই সঙ্গে মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি ও দেশটির শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধের দাবিও তোলেন তারা।

শেষকৃত্যে নিরাপত্তা শঙ্কায় সোমবার পুরোপুরি বন্ধ থাকবে তেহরানের আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও ইমাম খোমেনি বিমানবন্দর বন্ধ থাকবে আরও একদিন।

এছাড়া ৯ জুলাই চূড়ান্ত দাফন উপলক্ষে মাশহাদের আকাশসীমা ও শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে মাশহাদগামী ফ্লাইট ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত