কুষ্টিয়া জেলা কারাগারে আরিফুল ইসলাম (২৮) নামে এক সাজাপ্রাপ্ত বন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।
আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী ছিলেন।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে আরিফুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (৮ জুলাই) দুপুরে আরিফুলের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন জেল সুপার শরিফুল আলম।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলা কারাগার পুলিশের মাধ্যমে জরুরী বিভাগে আরিফুল নামে যে রোগী এসেছিলো, হাসপাতালে আসর পূর্বেই তার মৃত্যু হয়েছিলো।
বিপদে পাশে থাকে না ইউরোপের দেশগুলো