বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা খুব শিগগিরই রাজনীতিতে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা চালিয়ে যেতে চান তিনি। অভিনেত্রী বলেন, ‘রাজনীতি ও প্রযোজনার পরিকল্পনা অবশ্যই তালিকায় আছে, তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে আমি একটু বেশিই ব্যস্ত ছিলাম।’
অভিনয়ের পর তিনি কখনো পরিচালনা করতে চান কি না?- এমন প্রশ্নে কোনো রকম দ্বিধা না রেখে উর্বশী বলেন, হ্যাঁ, আমি গান গাইতে পারি, আর ছবি পরিচালনা করতেও ভীষণ পছন্দ করব। তাই নিশ্চিতভাবেই আমি সিনেমা পরিচালনা করব। মানুষ হিসেবে আমি অত্যন্ত আবেগপ্রবণ। তাই আমি একটা জাঁদরেল প্রেমের গল্প পরিচালনা করতে চাই- হয়তো ঠিক ‘টাইটানিক’-এর মতো কিছু একটা!
উর্বশীর এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড হতেই শুরু হয়ে যায় হাসির রোল আর ট্রলিংয়ের বন্যা। হাতে একটি কাচের জার নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় এক নেটিজেন খোঁচা দিয়ে লিখেছেন- 'ইতিহাসের প্রথম অভিনেত্রী, যিনি হাতে কাচের বয়াম নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন।'
উর্বশীর ‘টাইটানিক’ বানানোর স্বপ্নকে কটাক্ষ করে অন্য আরেক নেটিজেন লিখেছেন, 'এই ছবির নাম হওয়া উচিত টাইটানিক নয়, ট্রাই-প্যানিক!' তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন, 'হলিউড নায়িকাদের মতো আচরণ করার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে স্রেফ হাসির খোরাক হচ্ছেন।'
অভিনেত্রী উর্বশী রাউতেলাকে সম্প্রতি দেখা গেছে তার জনপ্রিয় ওটিটি সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’ সিনেমায়। নিজের এ কাজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী অভিনেত্রী। 'ইন্সপেক্টর অবিনাশ সিজন ২' আগের চেয়েও অনেক বড়, সাহসী এবং বিস্ফোরক। অ্যাকশন, ইমোশন আর টুইস্টে ভরপুর এ গল্পের অংশ হতে পেরে আমার দারুণ লেগেছে বলে জানান অভিনেত্রী।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
ফ্রান্স-স্পেনের যারা জিতবে তারাই বিশ্ব চ্যাম্পিয়ন!
টানা বৃষ্টি হলেই ডুবছে বগুড়া মহানগরের গুরুত্বপূর্ন এলাকা
আসছে নতুন প্রজন্মের বৈদ্যুতিক গাড়ি