৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা- ২০২৬ অংশ গ্রহণ করে ১০টি স্বর্ণ পদক, ১টি রৌপ ও ৪টি জাতীয় রেকর্ডসহ সেরা সাতারু পদক পেলেন গজারিয়ার ফাতিহা মাহতাব মাইশা।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজিত চারদিন ব্যাপী বয়স ভিত্তিক জাতীয় সাঁতারে আজ ছিল সমাপনী দিন। যা ঢাকার মিরপুর-২ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন নৌ বাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের চেয়ারম্যান এডমিরাল এম নাজমুল হাসান (ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি)।
মাইশা গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কন্ঠশিল্পী মাহতাব উদ্দিন মাসুম ও সামছুন নাহার পপির মেয়ে।
জানা যায়, মাইশা সাঁতারে হাতে খড়ি পান নানা যিনি আন্তর্জাতিক সাঁতারু, ক্রীড়াতে আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অঃ) মো. সামছুল ইসলামের কাছ থেকে।
বর্তমানে মাইশা নৌ বাহিনীর শীর্ষ তিন সাতারু কোচ মাহফুজা আক্তার শিলা, নিয়াজ আহম্মেদ ও জুয়েল আহম্মেদের অধিনস্ত বাংলাদেশে নৌ বাহিনীতে চুক্তি ভিক্তিক অধ্যায়নত আছেন।
মেয়ের ধারাবাহিক সাফল্যে আনন্দিত বাবা মাহতাব উদ্দিন মাসুম বলেন, আমার মেয়ে যেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করতে পারে সেই দোয়া চাই।