ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামছে ১৯ জুলাই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, যেখানে বিশ্বসংগীত ও বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নেবেন।
ফিফা জানিয়েছে, এবারের সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ। শুধু তাই নয়, এবারের আসরে আরো দেখা যাবে ইতালীয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিডকে।ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে ফাইনালের আগে এক জমকালো বিনোদনের আসর। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের শিল্পীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সংস্থাটি জানিয়েছে, ৪৮টি দল, তিনটি স্বাগতিক দেশ এবং ১৬টি আয়োজক শহরজুড়ে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের স্মরণীয় যাত্রাকে উদযাপন করতেই এই আয়োজন। িতালিকায় আইশোস্পিডকে পারফর্মার হিসেবে রাখা হলেও টম ক্রুজকে ‘বিশেষ উপস্থিতি’র অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ‘মিশন : ইম্পসিবল’ তারকাকে। এ ছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও আলোচিত স্টান্ট পারফরম্যান্স করেছিলেন তিনি। এ ছাড়া এমি, গ্র্যামি, অস্কার ও টনি—এই চার মর্যাদাপূর্ণ পুরস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন বলেও জানা গেছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানটি সৃজনশীল অংশীদার হিসেবে আয়োজন করছে বালিচ ওয়ান্ডার স্টুডিও। আয়োজকদের ভাষ্য, এই আয়োজনের মধ্য দিয়ে ফুটবল, সংগীত ও সংস্কৃতির এক বৈশ্বিক উদ্যাপন তুলে ধরা হবে। একই সঙ্গে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত এই ঐতিহাসিক আসরের স্মরণীয় যাত্রাকেও সম্মান জানানো হবে।
সেই কালো অধ্যায় ও রাজীবকে নিয়ে মুখ খুললেন প্রভা
পরিবহন-লজিস্টিকস-সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহ সৌদির
বাচ্চাদের ফার্মের মুরগি বলে, শিক্ষামন্ত্রী কীভাবে আমেরিকান মানের শিক্ষা দেবেন?'— শিক্ষার্থীর প্রশ্ন