বিশ্বকে এক সুতোয় বাঁধার আহবান টম ক্রুজের

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম

স্পেন-আর্জেন্টিনার ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো ফিফা বিশ্বকাপের ২০২৬ । ফাইনাল ম্যাচের আগে মাঠে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দিয়ে দীর্ঘ এক ভাষণ দিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই চূড়ান্ত লড়াইয়ের আগে তিনি ফুটবলের সর্বজনীনতা এবং এর একীভূত করার ক্ষমতার কথা তুলে ধরেন। তার এই বক্তব্যে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের আবেগ ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে। 

ম্যাচ শুরুর আগে উপস্থিত দর্শকদের উদ্দেশে দেওয়া ভাষণে টম ক্রুজ বলেন, ৩০ দিনেরও বেশি সময় আগে, ৪৮টি দেশ একটি যাত্রা শুরু করেছিল। তারা মহাসাগর পাড়ি দিয়েছে, সীমান্ত পার হয়েছে, বিভিন্ন সংস্কৃতিকে ছাড়িয়ে গেছে। আর সবাই মিলে তারা আমাদের দেখিয়েছে কেন এই খেলাটি পুরো বিশ্বের। তিনটি আয়োজক দেশ জুড়ে এবং পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা শ্রেষ্ঠত্বের সাক্ষী হয়েছি। আমরা ভাগ করে নিয়েছি আনন্দের মুহূর্ত, আশার মুহূর্ত—এমন কিছু মুহূর্ত যা আমরা কেউই কখনো ভুলব না। 

ফুটবলকে একটি সর্বজনীন ভাষা আখ্যা দিয়ে এই হলিউড অভিনেতা আরও বলেন, ফুটবল হলো এমন এক ভাষা, যা কোনো শব্দ ছাড়াই কথা বলে। এমন এক শক্তি, যা মানুষকে একত্রিত করে। দীর্ঘ এক মাসের এই মহাযজ্ঞের শেষ অধ্যায়ে এসে পুরো বিশ্বকে এক সুতোয় বাঁধা এই টুর্নামেন্টকে উদযাপনের আহবান জানান এই তারকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত