২০তম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দিবস পালন ও ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিশালের সংসদ সদস ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন অবমুক্তকরণ ও বিশ্ববিদ্যালয়ে চত্বরে বৃক্ষরোপন করেন অতিথিরা।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আলোচনা সভায় প্রধান অতিথি ও ওরিয়েন্টেশন বক্তা ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক ড. মো. আশরাফুল আলম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান প্রমুখ।