শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব স্কুল-কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম জোরদার করার জরুরি নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, স্ব-স্ব অঞ্চল ও দপ্তরের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এই মনিটরিং কার্যক্রম জোরালোভাবে বাস্তবায়নের জন্য মাউশি’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সকল অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামগ্রিক পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি তদারকি করবেন এই কর্মকর্তারা।
সরকারের লক্ষ্য ৯০ দিনের জ্বালানি সক্ষমতা অর্জন