আগামীকাল (১৭ জুলাই) বাংলাদশের স্টার সিনেপ্লেক্সসহ সহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে হলিউডের নামকরা নির্মাতা ক্রিস্টোফার নোলাসের ‘দ্য ওডিসি’ সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের দর্শকরা দেখতে পাবেন সিনেমাটি। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির হিড়িক পড়েছে।
প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এই বিশাল বাজেটের কাজ নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশ্বজুড়ে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গনে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস। ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব-দেবীর রোষসহ সব বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর।
ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। সিনেমায় আরো অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।
ক্রিস্টোফার নোলানের মতে, গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’কে সিনেমায় রূপ দেয়া সহজ ছিল না। বরং তার দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ওডিসি নির্মাণ করতে গিয়ে। মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ড-সহ একাধিক দেশে হয়েছে সিনেমাটির শুটিং। প্রতিটি যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন দৃশ্য তৈরি করতে মাসের পর মাস ধরে চলেছে পরিকল্পনা।
রথের দিন বড় চমক দিলেন প্রসেনজিৎ
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার
আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১