হামের আক্রান্তদের যেসব খাবার খেতে দেবেন

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

দেশের বিভিন্ন জেলায় এখনও হামের সংক্রমণ হচ্ছে।  বর্তমানে বিশ্বজুড়েই এ রোগে শিশুমৃত্যুর হার উদ্বেগজনক। ভাইরাসটি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায় এবং এর প্রধান লক্ষণ শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া। এছড়া জ্বর, কাশি, চোখ লাল, শরীরে লালচে র‍্যাশ বা দানা, খেতে না চাওয়া ও দুর্বলতাও হামের লক্ষণ। এসব উপসর্গ আক্রান্তকে দ্রুত পানিশূন্যতা ও অপুষ্টির দিকে ঠেলে দিতে পারে। তাই হামে আক্রান্তদের বিশেষ যত্ন নিতে হবে।

হাম থেকে দ্রুত সেরে ওঠার জন্য সুষম পুষ্টি ও পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। তাই তাদের অবশ্যই সুষম খাবার দিতে হবে। পর্যাপ্ত পানীয় দিতে হবে।

হাম হলে আক্রান্তকে যা খাওয়াবেন-

পানি ও তরল খাবার
হামে আক্রান্তদের পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই রোগীকে বারবার পানি ও তরল খাবার দিতে হবে। ডাবের পানি, লেবুর শরবত, ওরস্যালাইন, স্যুপ, ভাতের মাড়, পাতলা খিচুড়ি—এসব খাবার শরীর ঠান্ডা রাখতে ও শক্তি ফেরাতে সাহায্য করে।

ফল
প্রাথমিক পর্যায়ে কমলা ও লেবুর মত ফলের রস দেওয়া যেতে পারে। এতে ক্ষুধা বাড়ে এবং শরীর কিছুটা শক্তি পায়।

নরম খাবার 
অনেক সময় চিকেন পক্সে মুখের ভেতর ঘা হয়। তাই এ সময় শক্ত বা ঝাল খাবার এড়ানো উচিত। ঠান্ডা দুধ, দই, কাস্টার্ড, পুডিং, সুজি, কলা, নরম খিচুড়ি—এগুলো গলায় আরাম দেয়, সহজে খাওয়া যায়।

প্রোটিনসমৃদ্ধ খাবার
দুর্বলতা কাটাতে দরকার প্রোটিনসমৃদ্ধ খাবার ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, দুধ, আলু, খিচুড়ি খাদ্যতালিকায় রাখুন।

এসময় অতিরিক্ত তেল ও মসলাযুক্ত খাবার বাদ দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত